কেনাকাটার জন্য এখন আর ঘর থেকে বের হতে হয় না। পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে সকালের নাশতা, দুপুর ও রাতের খাবার, প্রসাধনী, সব ধরনের চামড়াসামগ্রী, এমনকি ঘরের আসবাবপত্র— কী নেই অনলাইনে! হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনের বাটনে কয়েকটি ক্লিক করলেই পছন্দের পণ্য হাজির হচ্ছে দরজায়। আর চাহিদামতো পণ্য না পৌঁছালেও সেটির পরিবর্তনেরও সুযোগ থাকছে। সেক্ষেত্রে শুধু আনা-নেওয়ার খরচটুকু দিতে হচ্ছে, যা খুবই সামান্য। তবে এমন সুবিধা দিচ্ছে নামকরা হাউজগুলো। বাকিরাও ধীরে ধীরে শুরু করেছে। সব মিলিয়ে কেনাকাটায় ধুম পড়েছে অনলাইনে। এ...