যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানের সাক্ষাৎকারে অপ্রত্যাশিতভাবে উঠে এসেছে মৃত্যু ও পরকাল প্রসঙ্গ। একাধিকবার হত্যাচেষ্টার মুখে পড়েও বেঁচে যাওয়া ৮০ বছর বয়সী ট্রাম্পকে নিজের মৃত্যু নিয়ে প্রশ্ন করেন অনুষ্ঠানটির প্রতিনিধি রস ডাউথাট।স্থানীয় সময় রবিবার প্রচারিত ওই সাক্ষাৎকারে সঞ্চালক ডাউথাট ট্রাম্পকে প্রশ্ন করেন, হত্যাচেষ্টাগুলো থেকে বেঁচে যাওয়ার অভিজ্ঞতা নিজের মৃত্যু সম্পর্কে তার ভাবনায় কোনো পরিবর্তন এনেছে কি না। এরপর সরাসরি জানতে চান, ‘আপনার কী মনে হয়, ম...