একসময় চট্টগ্রামের বোয়ালখালীর মাঠ জুড়ে চাষ হতো সুগন্ধি কালোজিরা ধান। উৎসব-পার্বণে এ ধানের চালের পোলাও, বিরিয়ানি কিংবা পায়েসের ছিল আলাদা কদর। তবে সময়ের সঙ্গে আধুনিক ও উচ্চফলনশীল ধানের জাতের বিস্তারে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এ ধান। গত পাঁচ-ছয় বছরে উপজেলায় কালোজিরা ধানের আবাদ ২৫ হেক্টর থেকে কমে মাত্র ৪ দশমিক ৫ হেক্টরে নেমে এসেছে। বীজের সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি ও তুলনামূলক কম ফলনের কারণে কৃষকরা এ ধান চাষে আগ্রহ হারাচ্ছেন। তবে এখনো কিছু কৃষক নিজেদের আগ্রহে বিচ্ছিন্নভাবে এ চাষ ধরে রেখেছেন।উপজেলা কৃষ...