চট্টগ্রামের সীতাকুণ্ডে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় মো. শহীদ (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শহীদ ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে তার পরিবার। তবে পুলিশের দাবি, শহীদের মৃত্যুর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদের স্ত্রী সাবেরা খাতুনের বিরু...