নেত্রকোনায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনার সঙ্গে মামলার আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরের নমুনা মিলে গেছে। আজ সোমবার আদালতে ডিএনএ রিপোর্টের প্রতিবেদন উপস্থাপনের পর এ তথ্য জানিয়েছেন নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল কবীর রুবেল।ডিএনএ প্রতিবেদনের একটি কপি এসেছে আগামীর সময়ের হাতে। ওই প্রতিবেদনের মন্তব্যের অংশে লেখা হয়েছে, ‘ডিএনএ টেস্টে এটা প্রমাণিত হয় যে, আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুর ন...