পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট দেশ জুড়ে নানা কর্মসূচি পালন করবে সরকার। গতকাল বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় চূড়ান্ত করা হয়েছে জাতীয় কর্মসূচি। ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীসহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার প্রতিনিধিরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলাদা...