টাঙ্গাইলের ধনবাড়ীতে মন্ত্রীর সমাবেশে যোগ দিতে এসে বিপাকে পড়েন বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা। ভিড়ের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে ওঠে সংঘবদ্ধ পকেটমার চক্র। মুহূর্তেই হাতিয়ে নেয় মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা ও ব্যাংক কার্ড। অনুষ্ঠান শেষে অনেকেই টের পান, তাদের পকেট ইতোমধ্যেই খালি।টাঙ্গাইলের ধনবাড়ীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের উপস্থিতিতে আয়োজিত একাধিক জনসভায় এ ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, কর্মী সেজে আসা একটি সংঘবদ্ধ চোরচক্র জনসমাগমের সুযোগ নিয়ে চ...