কেউ এলেন নাতি-নাতনির হাত ধরে, কেউ লাঠিতে ভর দিয়ে। অনেক প্রবীণ
এলেন তরুণের মতো দৃপ্ত পায়ে হেঁটে। চারশ মানুষের ধারণক্ষমতাসম্পন্ন মিলনায়তনে দুই
শতাধিক আসন পূর্ণ করলেন প্রবীণরা। বলছি প্রবীণ উৎসবের কথা। ২৪ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালীতে
অনুষ্ঠিত হলো এই আনন্দ আয়োজন। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে অনুষ্ঠান চলল হেমন্তের
বিকাল পর্যন্ত। আয়োজনের উদ্যোক্তা দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড ও দৈনিক আগামীর সময়।
প্রবীণদের আলাপচারিতা ও উৎসবের কিছু খণ্ডচিত্রের মধ্য দিয়ে আনন্দময় আয়োজনটির আবহ
তুলে ধরার চেষ্ট...