কিছু
শহরের ইতিহাসে এমন কিছু অধ্যায়
থাকে, যা সময়ের সঙ্গে
মুছে যায় না। চীনের
নানকিং শহরকে ঘিরে এমনই এক
ভয়ংকর অতীত, যেখানে ইতিহাস, নিষ্ঠুরতা, নিখোঁজ মানুষ আর এক রহস্যময়
হত্যাকাণ্ড মিলেমিশে তৈরি করেছে শিউরে
ওঠার মতো কাহিনি। আর
সেই অন্ধকার অতীতের অনুসন্ধান নিয়েই মো হেইডারের উপন্যাস
‘দ্য ডেভিল অব নানকিং’।
২০০৪
সালে প্রকাশিত ব্রিটিশ লেখক মো হেইডারের
এই উপন্যাস অপরাধ, মনস্তাত্ত্বিক রহস্য ও ঐতিহাসিক বিভীষিকার
এক অস্বস্তিকর মিশ্রণ। এর গল্পের কেন্দ্রে
রয়েছে গ্রে নামের এক
তরুণী, যে একটি ভয়ংকর...