একসময় হাতে লেখা চিঠির জায়গা নেয় ইমেইল। সিনেমার জায়গা নেয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম। দোকানে যাওয়ার বদলে সব কেনাকাটা চলে আসে ফোনের স্ক্রিনে। প্রতিটি নতুন উদ্ভাবনের পর মনে হয় এই বুঝি শেষ, এর থেকে ভিন্ন আর কিছু আবিষ্কার করা সম্ভব নয়। তবে প্রতিবার সেই আন্দাজ ভেঙে আবারও নতুন, উন্নত কোনো না কোনো উদ্ভাবন পৃথিবীতে স্থান করে নেয়। তবে ভবিষ্যতে নাকি এতদিনের এসব আবিষ্কার থেকে মুখ ঘুরিয়ে নেবে মানুষ। আবার ফিরবে অ্যানালগে। আগের সেই ডিজিটাল প্রযুক্তিহীন সময়ে। বর্তমানে প্রযুক্তি নিয়ে উৎসুক এই মানবজাতিই ভবিষ্যতে খুঁজে...