দেশের সব ভোটারের আঙুলের ছাপ, আইরিশ ও ব্যক্তিগত তথ্য নির্বাচন কমিশনের (ইসি) ডিজিটাল তথ্যভাণ্ডারে সংরক্ষিত রয়েছে। ফলে কেউ দ্বিতীয়বার ভোটার হিসেবে নিবন্ধিত হতে চাইলে তা শনাক্ত হওয়ার কথা। তবে এরপরও ভোটার তালিকায় পাওয়া যাচ্ছে একই ব্যক্তির একাধিক রেকর্ড।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার তালিকায় একই ব্যক্তির একাধিক রেকর্ড রয়েছে ৪ লাখ ৬১ হাজার ৫৭৬টি। এর মধ্যে ২৬ হাজার ২৭২টি রেকর্ড নিষ্পত্তি করেছে ইসি। এসব ঘটনায় মামলা রয়েছে ২৫৭টি।
শুধু দ্বৈত ভোটারের রেকর্ডই নয়, জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় ‘মৃত’ হ...