রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা
অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে
কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) পার্শ্ববৈঠকে বাংলাদেশের
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দিয়েছেন
যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক মন্ত্রী এড মিলিব্যান্ড।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের
অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন দুই মন্ত্রী। এ সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক হিসেবে
যুক্তরাজ্যে বাংলাদেশের পণ্যের রপ্তানি, বাংলাদেশে যুক্তরাজ্...