নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে একটি মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে হাজিপাড়া মাহেলা খাতুন বালিকা মাদ্রাসার ছাদে এই দুর্ঘটনা ঘটে।দগ্ধ শিক্ষার্থীরা হলো- মাদ্রাসার রিদ্মি, লামিয়া, আতিয়া, সুমাইয়া, আছিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীরা দগ্ধ হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানাতে পারব।
আরও পড়ুন...