নাব্যতা সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে।ঘাটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর থেকে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। ৭ নম্বর ফেরিঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে পণ্যবাহী ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।দৌলতদিয়া প্রান্তে মোট সাতটি ফেরিঘাট থাকলেও বর্তমানে ৩ ও ৪ নম্বর ঘাট সচল রয়েছে। নাব্যতা সংকটের কারণে নিয়মিত ফেরি ভিড়তে না পা...