ডেনমার্কের কাছে ৪-১ গোলে
পর্তুগালের বড় হারের পর জাতীয় দলের তীব্র সমালোচনা করেছেন ক্রিস্তিয়ানো রোনালদোর মা
দোলোরেস আভেইরো। পর্তুগালের এই পরাজয়ে তিনি ‘খুশি’ হয়েছেন জানিয়ে দাবি করেছেন, জাতীয় দলে তাঁর ছেলেকে
প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। পাশাপাশি সাবেক এই অধিনায়কের অনুপস্থিতিতে সংবর্ধনা দেওয়ার
সময় নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
দোলোরেস আভেইরো স্পষ্ট
ভাষায় বলেন, ‘এই পরাজয়টি তাদের প্রাপ্যই ছিল, এবং আমি এতে খুশি
হয়েছি।’ সংবর্ধনা প্রসঙ্গে ক্ষোভ ঝেড়ে তিনি যোগ করেন, ‘সংবর্ধনাটি তাঁর (রোনালদোর) উপস্থিতিতে...