রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনের কাছে আউট সিগন্যালের সামনে শান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার বিকেল প্রায় ৫টার দিকে এ ঘটনা ঘটে।শিল্পী সরকার নামে এক যাত্রী বলেন, ‘শ্বশুরবাড়িতে শারদীয় দুর্গাপূজা শেষ করে গাইবান্ধা থেকে বাবার বাড়ি ঠাকুরগাঁও যাচ্ছিলাম। পথে বদরগঞ্জ স্টেশনের কাছে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এখন সন্তানদের নিয়ে কীভাবে ঠাকুরগাঁও যাব, সেই চিন্তায় আছি।’
আরও পড়ুন...