ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, ‘পৃথিবীতে প্রথম নজির, সব মন্ত্রীসহ প্রধানমন্ত্রী পালিয়েছে। তারাই আবার দেশে চলে আসবে, তা কোনোদিনই সম্ভব না। তারা দেশে আসার গুজব ছড়াচ্ছে। ওই ফ্যাসিস্ট সরকার আর তিন বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রই থাকত না। সিকিমের মতো অবস্থা হতো।’রবিবার (১৩ সেপ্টেম্বর) শেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বললেন, ‘রাজনীতিবি...