একসময় দিনে ১০ থেকে ১২টি বাদ্যযন্ত্র বিক্রি করতেন দীনেশ চন্দ্র দাস। এখন পুরো মাসেও সেই সংখ্যক বাদ্যযন্ত্র বিক্রি হয় না। ঘর ও দোকানজুড়ে সাজানো রয়েছে প্রায় ৩৬০টি বাদ্যযন্ত্র। কিন্তু ক্রেতার দেখা নেই। চার পুরুষ ধরে চলে আসা এই পেশা আঁকড়ে ধরে আছেন তিনি। তবে তার পরবর্তী প্রজন্মের কেউ আর এই পেশায় আসতে চান না। আধুনিক ও ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের প্রসারে কমেছে দেশীয় বাদ্যযন্ত্রের কদর। সেই সঙ্গে বাড়ছে দীনেশের মতো কারিগরদের জীবন-জীবিকার অনিশ্চয়তা।দীনেশ চন্দ্র দাসের কাছে বাদ্যযন্ত্র তৈরি কেবল জীবিকা নয়, পূর্বপ...