দেশ ও বিদেশে ওষুধশিল্পে ঈর্ষণীয় উচ্চতায় পৌঁছেছে, তার পেছনে কাজ করেছে গুটিকয় দূরদর্শী মানুষের সাহস ও অকৃত্রিম দেশপ্রেম। সত্তরের দশকে যুদ্ধবিধ্বস্ত দেশে যেখানে মানুষের মৌলিক চাহিদার প্রধান উপাদান ওষুধের প্রচণ্ড অভাব, সেখানে দেশীয় প্রযুক্তিতে আন্তর্জাতিক মানের ওষুধ উৎপাদনের স্বপ্ন দেখা সহজ ছিল না। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া একজন আফজালুর রহমান সিনহা, যিনি স্বজন, সহকর্মী ও ক্রীড়াঙ্গনে ‘কায়সার সিনহা’ নামে পরিচিত।
তিনি ছিলেন একাধারে বীর মুক্তিযোদ্ধা, ওষুধশিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরা শিল্পো...