জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে আগামী ১ ডিসেম্বর দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে দিনব্যাপী সম্মেলন করতে যাচ্ছে সরকার। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে সরাসরি কথা বলা বা ‘মুক্ত আলোচনা’র সুযোগ পাবেন ইউএনওরা। অনুষ্ঠানে দেশসেরা ২০ জনের হাতে ‘শ্রেষ্ঠ ইউএনও’র পুরস্কার তুলে দেবেন সরকারপ্রধান।
মাঠ প্রশাসনের এসব কর্মকর্তাকে ফ্যামিলি কার্ড, ইমাম ভাতা, কৃষক ক...