আলো ও অন্ধকারের চিরন্তন লড়াইয়ে আলোর বিজয়ের বার্তা নিয়ে সাতক্ষীরার তালায় উদ্যাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি।আজ রবিবার কার্তিক অমাবস্যায় দেবী কালীর আরাধনা ও দীপাবলি উদ্যাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দির ও সনাতনী জনপদে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।কার্তিক অমাবস্যার মহানিশায় শাক্ত রীতি অনুযায়ী দেবী কালীর পূজা করা হয়। পূজার আনুষ্ঠানিকতায় রয়েছে মন্ত্রোচ্চারণ, পুষ্পাঞ্জলি, ভোগ নিবেদন ও আরতি। অনেক মন্দিরে রাতভর চলবে ভজন-কীর্তন ও ধর্মীয় সংগীত। ভক্তরা...