বৈশ্বিক পরিমণ্ডলে কোনো কোনো জোট বা সংস্থা হাঁটি হাঁটি পা পা করে এগোয়। কোনো সংস্থা ঢাকঢোল পিটিয়ে আবির্ভূত হয়। ভূরাজনীতি বা বৈশ্বিক সমীকরণ পাল্টে গেলে কোনো সংস্থা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কোনো কোনোটি কালের গর্ভে হারিয়ে যায়। ১৯৯০-এ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। বিশ্বব্যাপী কমিউনিস্ট ব্যবস্থার পতন হয়; কিন্তু টিকে থাকে চীন। বরং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় পশ্চিমবিরোধী পক্ষগুলো তখন যেমন চীনের দিকে দৃষ্টি দেয়, উন্নয়নশীল দেশগুলোও তেমন চীনের দিকে তাকাতে থাকে। চীনের সক্ষমতা তখন দ্রুতগতিতে বাড়ছে। আফ্রিকা ও লাতিন আম...