আমাদের
বাড়িঘরের দরজা-জানালাগুলো আমার
অফিসফেরতা বাবার মতো। সন্ধ্যার আগে
আগে ননীমোহন বসাক লেনের গলিতে
যখন বাবার ক্লান্ত, অবসন্ন ছায়া এসে পড়ত,
তখন সেই ছায়াকে আমার
কাছে হিমালয়ের চেয়েও দীর্ঘ বলে মনে হতো।
বাবা
কম কথা বলেন। অফিসে,
ঘরে-বাইরে সবাই বাবার দোষ
খুঁজে বেড়ান। এইতো সেদিন অফিসের
বড় কর্তা সালাম সাহেব বললেন, রিয়াজ সাহেব, অন্যায় করল হামজা সাহেব
আর তার দোষ গিয়ে
পড়ল আপনার ঘাড়ে অথচ আপনি
মুখ বুজে সব দায়
নিয়ে নিলেন! বাবা বললেন, এই
যে আপনি আসল ঘটনা
জেনেছেন তাতেই হবে।
সালাম
সাহেব অবা...