প্রতি বছর বাজেট বড় হচ্ছে, এবারও তাই হলো। ঘোষিত হলো ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট। অভ্যুত্থানের পর নির্বাচিত বিএনপি সরকারের প্রথম বাজেট। বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট এবং বিশ্ব পরিস্থিতির কারণে এই বাজেট নিয়ে প্রত্যাশা ও আশঙ্কা দুটোই ছিল জনগণের মধ্যে। বাজেট কেমন হলো তা নিয়ে বিশ্...