বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ডিগ্রি কলেজে অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি পদ নিয়ে বিরোধ যেন কাটছেই না। একই সঙ্গে একাধিক ব্যক্তি নিজেদের বৈধ অধ্যক্ষ ও সভাপতি দাবি করায় কমিটি গঠন ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। প্রায় দুই বছর ধরে চলা এ বিরোধে ব্যাহত হচ্ছে কলেজের স্বাভাবিক পাঠদান, ভোগান্তিতে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। দ্রুত এ সংকটের সমাধান করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, জমিদাতা ও শিক্ষকরা।
গত ৯ অক্টোবর স্থানীয় একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় কলেজটির নিয়ো...