দোয়েল
চত্বরের পাশ দিয়ে শিশু
একাডেমিতে প্রবেশ করলেই একসময় চোখে পড়ত ‘দুরন্ত’
ভাস্কর্যটি। চাকা নিয়ে ছুটে
চলা শিশুর সেই ভাস্কর্য যেন
প্রতিষ্ঠানটিরই প্রতীক হয়ে দাঁড়িয়ে ছিল—
গতি, তারুণ্য আর সামনে এগিয়ে
যাওয়ার প্রত্যয়ের। কিন্তু ২০২৪ সালের ৫
আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের
পর ভেঙে ফেলা হয়
‘দুরন্ত’। একই সময়ে
ভাঙচুর করা হয় শিশু
একাডেমির প্রশাসনিক ভবন, মুদ্রণ শাখা,
জাদুঘর, প্রশিক্ষণকক্ষসহ প্রায় সবকিছু। দুই বছর পেরিয়ে
গেলেও সংস্কার হয়নি ভাস্কর্যটি। ভাঙা
সেই স্তম্ভ যেন ন...