মরুভূমির প্রাণী
দুম্বা এখন বগুড়ার গ্রামের সবুজ মাঠে। বগুড়ার কাহালু উপজেলার বাঁকাদীঘি গ্রামের ‘সুখের
খামারে’ তুর্কি জাতের দুম্বা পালন করছেন উদ্যোক্তা জোবায়ের ইসলাম।
খামারে গরু, ছাগল, মাছের পাশাপাশি গাড়লও পালন করা হয়। শুধু শখ নয়, দেশীয় আবহাওয়ায় দুম্বার
বংশবিস্তার ঘটিয়ে একসময় বাণিজ্যিকভাবে এর মাংস বাজারজাত করার স্বপ্ন তার। সেই স্বপ্নের
শুরু হয়েছে ছয়টি দুম্বা দিয়ে; লক্ষ্য দুই বছরে খামারে এক হাজার দুম্বা।
দুম্বার মাংস
দেশে এখনো উচ্চমূল্যের। ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে এটি। এ ব...