এটা
কি সম্ভব আগে থেকেই একটি
ডায়েরিতে যা লেখা ছিল,
তা এক এক করে
সব মিলে যাবে। হুবহু।
একদম নাম, জামার রঙ,
কে কোথায় বসে আছি, কে
কোথায় কী করছি। কেন
এখানে এসেছি। সব, সব কীভাবে
একটি ডায়েরিতে মিলে যায়।
লোকমানরা
পিকনিকে গিয়েছিল। কক্সবাজারে। লোকমান তার স্ত্রী রোকসানা,
এক ছেলে ও এক
মেয়ে। লোকমানের বন্ধুও ছিল। একই সঙ্গে
চাকরি করে। দুজনই শিক্ষা
কর্মকর্তা। পূজার ছুটিতে কক্সবাজার ঘুরতে গিয়েছে। লোকমানের বন্ধুর নাম ছিল বাবন।
বাবনও তার স্ত্রী লতা
ও এক মেয়েকে নিয়ে
কক্সবাজার ঘুরতে বেরিয়েছে। পূজার...