মানুষ সাধারণত সম্পদ,
সচ্ছলতা, সামাজিক
প্রতিষ্ঠা ও জীবনের সাফল্যকে সৌভাগ্যের নিদর্শন মনে করে। কারও জীবনে যখন একের পর
এক প্রাপ্তি আসে, ব্যবসা-বাণিজ্যে
উন্নতি হয়, ক্ষমতা
ও প্রতিপত্তি বাড়তে থাকে,
তখন সে নিজেকে সফল ও ভাগ্যবান ভাবতে শুরু করে। কিন্তু ইসলামের দৃষ্টিতে
দুনিয়ার প্রাচুর্যই আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত প্রমাণ নয়। কখনো কখনো মানুষের
অবাধ্যতা ও পাপাচার অব্যাহত থাকা সত্ত্বেও তাকে দুনিয়াবি নিয়ামত দিয়ে যেতে থাকেন
আল্লাহ তাআলা। এর মাধ্যমে সে আরও বেশি গাফেল হয়ে পড়ে এবং একসময় এমন পরিণতির
মুখ...