বর্তমান যুগের
মানুষের সবচেয়ে বড় অভিযোগ ‘সময় নেই’। কর্মক্ষেত্র,
ব্যবসা, পড়াশোনা, সংসার, যানজট, প্রযুক্তিনির্ভর জীবন এবং সামাজিক
দায়িত্বের ভিড়ে অনেকেই মনে করেন, ইবাদতের জন্য আলাদা সময় বের করা কঠিন। অথচ ইসলাম এমন কোনো
জীবনব্যবস্থা শেখায়নি; যেখানে দুনিয়া ও আখিরাত একে অপরের প্রতিদ্বন্দ্বী। বরং
ইসলামের শিক্ষা হলো, দায়িত্বশীল কর্মজীবনের পাশাপাশি আল্লাহর ইবাদতের ভারসাম্য
বজায় রাখা।
পবিত্র কুরআনে
মহান আল্লাহ বলেছেন, ‘অতঃপর যখন নামাজ সমাপ্ত হবে, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং
আল্লাহর অনুগ্রহ (জ...