ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহাররম
অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। এ মাসের ১০ তারিখ, অর্থাৎ ইয়াওমে আশুরা, আল্লাহ তাআলার কাছে বিশেষ ফজিলতপূর্ণ একটি দিন। এ দিনের
রোজা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) এমন এক সুসংবাদ দিয়েছেন, যা প্রত্যেক মুসলমানের জন্য আনন্দের বিষয়।
হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
«صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ»
অর্থাৎ, ‘আমি আল্লাহর কাছে আশা করি, আশুরার দিনের রোজা পূর্ববর্তী এক বছরের (সগিরা)...