৩ পি (পপুলেশন, পল্যুশন, পভার্টি) এর দেশ থেকে পা রাখলাম আরেক ৩ পি (পেট্রোলিয়াম, পাম, পেট্রোনাস) এর দেশে! এবারের গন্তব্য হিসেবে মালয়েশিয়া একদম ধর্তব্যের মধ্যেই ছিল না। গত ফেব্রুয়ারিতেই দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে আসা হয়েছিল। ওয়েস্ট কোস্ট ধরে মালাক্কা, ইপো, জর্জটাউন, লাংকাউই আর কুয়ালালামপুর ঘোরা হয়েছিল। এ বছরেই যে ফের আসা হলো, এর পেছনে আমাদের পছন্দের অন্য দুটি দেশের টিকেটের মাত্রাতিরিক্ত দাম আর ভিসা পেতে বিলম্ব হওয়াই দায়ি। এবার খুব করে চেয়েছিলাম একটা সাইক্লিং বা লম্বা হাঁটার অ্যাডভেঞ্চারে বের...