পদত্যাগ করার ঠিক একমাস পর জুলাইয়ের প্রথম দিনেই নিজের শহরে ফিরলেন দীপেন দেওয়ান। অনুসারীদের দীর্ঘ মোটর শোভাযাত্রা শেষে শহরে প্রবেশ করলেন রাজসিকভাবে। দীর্ঘ একমাস পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের একাংশ। ঢাকা থেকে রাঙামাটি আসার পথে বেতবুনিয়া ও ঘাগড়া এলাকায় শত শত নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান। মোটর শোভাযাত্রা সহকারে সরাসরি গেলেন কাঠালতলীর দলীয় কার্যালয়ে।সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় স্পষ্টভাবে বলেছেন, ‘আমি আপ...