রাম চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ— ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমার এ ত্রয়ী দর্শকের বিশাল প্রত্যাশা পূরণ করতে পারেন কি না, সেই কৌতূহল ছড়িয়ে পড়েছে। দীপাবলি উৎসবের চার দিন আগেই আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত পৌরাণিক সিনেমাটি। বক্স অফিসে বেশি ব্যবসার আশায় সাধারণত দীপাবলির দিন অথবা উৎসবটির পরদিন সিনেমা মুক্তি দিয়ে থাকেন নির্মাতারা। কিন্তু ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রা হেঁটেছেন উল্টো পথে। ‘রামায়ণ’ এবং এর উদ্বোধনী আ...