জুলাই আন্দোলনে শিশু হত্যাসহ সব হত্যাকাণ্ডে সাবেক মন্ত্রী ও সংস্কৃতিজন আসাদুজ্জামান নূরের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে দাবি করেছেন এনসিপি নেত্রী দিলশানা পারুল। তিনি অভিযোগ করেন, প্রবীণ এই শিল্পীর বর্তমান চেহারার ছবি ছড়িয়ে সহানুভূতি সৃষ্টির মাধ্যমে একটি গোষ্ঠী ‘মিডিয়া পলিটিক্স’ করছে।আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।দিলশানা পারুল তার বক্তব্যে উল্লেখ করেন, শেখ হাসিনার যে সংসদ ২০০০ মানুষকে হত্যার রায় দিয়েছিল, আসাদুজ্জামান নূর সেই সংসদের সংসদ সদস্য ও সাবেক মন্ত...