দিওয়ালির রেশ কাটতে
না কাটতেই বায়ুদূষণে বিপর্যস্ত ভারতের একাধিক শহর। শীতের শুরুতেই ঘন ধোঁয়াশার চাদরে
ঢেকে যাচ্ছে রাজধানী দিল্লি। একই পরিস্থিতি কলকাতাতেও। বাতাসে বাড়ছে সূক্ষ্ম ধূলিকণা
ও বিষাক্ত গ্যাসের পরিমাণ। গত শুক্রবার, দিল্লির বাতাসের গুণমানের সূচক (একিউআই) ৪০০
পার করে যায়। পরদিন সকালেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ
পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লির ৫৮টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৩টিতে বাতাসের
মান ছিল মারাত্মক পর্যায়ে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ দিল্লির একিউ...