সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইয়ানবুতে আরামকো স্থাপনা ও দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল বুধবার দাম্মাম বিমানবন্দরে হামলায় ভারতীয়সহ ২ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়। আহতদের মধ্যে ২ বাংলাদেশিও রয়েছে।আজ বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ‘আল্লাহর রহমতে, গত ৪৮ ঘণ্টায় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে চারটি বিশেষ সামরিক অভিযান পরিচা...