দীর্ঘ চার মাস ২৫ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এ ছাড়া মিলেছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপা। ৫১ বস্তা টাকা গণনা করতে প্রায় ১৪ ঘণ্টা সময় লেগেছে।আজ শনিবার রাত সাড়ে ১০টার দিকে গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব মো. কামরুল হাসান মারুফ।এর আগে সকাল ৭টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মসজিদের ১০টি স্থায়ী দানসিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাঙ্ক খোলা...