এক ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েই দম শেষ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের। সমরাস্ত্রের মজুদও কমে গেছে ব্যাপকভাবে। তাহলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ বাধলে কী হবে দেশটির। এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পেন্টাগনের সাবেক কর্মকর্তা ও বিশেষজ্ঞদের মাথায়। তারা মনে করছেন, অস্ত্রের এ ঘাটতি ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ঝুঁকির মুখে ফেলতে পারে মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতাকে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরুর পর আশঙ্কাজনকভাবে কমে গেছে যুক্তরাষ্ট্রের প্রধান সব...