রাজধানীর বনানীতে সিলিন্ডার গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়েছেন ফিলিপাইনের কেইস্টিন ভার বুনাগ (৩২) নামের এক নারী। তার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে বনানীর ৭ নম্বর সড়কের বি/১ নম্বর বাসার ঘটনা এটি। ভবনটির পরিচালক আল আমিন জানান, দগ্ধ নারী ও তার জাপানি সঙ্গী নাকাশিমা ফুমিয়াকি পর্যটক ভিসায় চলতি মাসের ১৫ তারিখে বাংলাদেশে আসেন। তারা দুই মাসের জন্য বাসাটি ভাড়...