পৈতৃক সম্পত্তি দখল, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শাহজাহান খানের মেয়ে আয়শা আক্তার শিথিল। তার অভিযোগ, বড় ভাই মো. শিপলু খান বাবার রেখে যাওয়া অধিকাংশ সম্পত্তি এককভাবে ভোগদখল করছেন।রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আয়শা। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাবার মৃত্যুর পর তারা তিন ভাই-বোন স্থাবর-অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারী। কিন্তু বড় ভাই ক্ষমতা ও প্রভাব খাটিয়ে সম্পত্তি এককভাবে ভোগ করছেন...