প্রায় ৫ কিলোমিটার পুরু বরফের চাদরে ঢাকা পৃথিবীর দক্ষিণতম মহাদেশ অ্যান্টার্কটিকা বা দক্ষিণ মেরু। সবসময় কিন্তু এমনটি ছিল না। ৩ কোটি ৪০ লাখ বছর আগে নাতিশীতোষ্ণ ও সবুজ গাছপালায় ভরপুর ছিল অঞ্চলটি। অন্যদিকে, এর আরও আড়াই কোটি বছর পর পর্যন্ত বরফে ঢাকা পড়েনি উত্তর মেরু তথা আর্কটিক অঞ্চল। দুই মেরুর বরফ জমার এই দীর্ঘ সময়ের অসমতা দীর্ঘকাল ধরে ভাবিয়ে তুলেছিল বিজ্ঞানীদের। এখন এ প্রাচীন রহস্যের সমাধান খুঁজে পেয়েছেন তারা।বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা অঞ্চলের টপোগ্রাফি বা ভূসংস্থান গভীরভাবে মূল্যায়ন করেছেন। কোটি ক...