ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তরিকুল ইসলাম পবন (২৭) হত্যার ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নিহতের বান্ধবীর ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, একটি ভ্যানিটি ব্যাগ এবং ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তাররা হলেন রাজু আহম্মেদ ওরফে লাল চান (৩২), সজীব মৃধা (২৮) ও জিহাদ মিয়া (২১)।...