দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নীরবে একটি পরিবর্তন ঘটছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। কিন্তু সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো বলছে, ওয়াশিংটন এখন আর শুধু নয়াদিল্লিকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার কৌশল সাজাচ্ছে না।এর একটি প্রতীকী উদাহরণ হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘ইন্দো-প্যাসিফিক কমান্ড’-এর নাম আবার ‘প্যাসিফিক কমান্ড’ করা। ২০১৮ সালে ‘ইন্দো’ শব্দটি যুক্ত করা হয়েছিল ভারতের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বকে সামনে রেখে। এখন সেই নাম পরিবর্তন অনেকের কাছেই নত...