২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দক্ষিণবাংলা তথা বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংহতি জানিয়ে এ অভিযোগ করেন তিনি। দক্ষিণবাংলার প্রায় ১০টি সংগঠনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনগুলো হলো— দক্ষিণবাংলা ফোরাম, বরিশাল বিভাগ সমিতি, বরিশাল জেলা সমিতি, পটুয়াখালী জেলা সমিতি, বরগুনা জেলা সমিতি, বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, পটুয়াখালী জেলা...