দক্ষিণ কোরিয়ার দং-ইউ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল কলেজ স্টুডেন্ট কাউন্সিলের ২০২৭ সেশনের নির্বাচনে বড় জয় পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। নির্বাচনে কলেজের প্রেসিডেন্ট পদে নাফিউল আলম এবং ভাইস প্রেসিডেন্ট পদে মো. আব্দুল্লাহ আল নোমান ১১৮ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে কলেজের ৮টি কাউন্সিল সদস্য পদের মধ্যে ৭টিতেই বিজয়ী হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব অ্যাপ ‘হেয়ং’-এ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনের ফলাফল অনুযায়ী, গ্লোবাল কলেজ পর্যায়ে না...