শুনতে ভালোই লাগে— দারিদ্র্য আর বেকারত্ব যাবে জাদুঘরে, কার্বন নিঃসরণ শূন্যে নেমে পরিবেশ হবে নির্মল। যার নাম ‘থ্রি জিরো’ তত্ত্ব। আর এই তত্ত্ব নিয়ে তাত্ত্বিক কথা বলে বিশ্ব জুড়ে আলোচনায় আসেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সরকার পরিচালনার দায়িত্ব নেন ড. ইউনূস। তার পরপরই আলোচনায় আসে তার এই ‘থ্রি জিরো’ তত্ত্ব। তিনি দেড় বছর দেশ পরিচালনা শেষে পার হয়েছে আরও মাস ছয়েক। এতদিনে তার সেই...