ভোটেকোশী, নারায়ণী, ত্রিশূলির
চেনা ঢেউগুলো হঠাৎ অচেনা! জল-যমের তাণ্ডব নৃত্যে ভাঙছে দুইপাড়ের বসতি। খড়কুটোর মতো
ভাসছে মানুষ! বাতাসে বুক চেরা আর্তনাদ। বেঁচে থাকার শেষ চিৎকারে ভারী হয়ে উঠেছে পুরো
জনপদ। ঠিক সেই প্রলয়-মুহূর্তেও জীবনের শেষ দুয়ারে দাঁড়িয়েও যারা মৃত্যুর চোখে চোখ রেখে
ছিনিয়ে এনেছে নিজ নিজ নিশ্বাস, তাদের গল্প কোনো সাধারণ বেঁচে থাকা নয়— এ এক অলৌকিক
পুনর্জন্ম, যা শতাব্দীর বুকে খোদাই করে গেল নেপালের অপরাজেয় জীবনের মহিমা।
পাহাড় কাঁপিয়ে বুধবার হঠাৎ
নেমে এসেছিল ভোটেকোশীর ভয়ংকর ঢল। কে...