ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও মামলাটি এখনো বিচার শুরুর পর্যায়ে পৌঁছায়নি। অভিযুক্ত ২৮ আসামির মধ্যে ১৭ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি হলেও তারা এখনো অধরা। বিচার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার।
২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে ঢাবির ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যা করা হয়েছিল।
নিহত তোফাজ্জলের ফুফাতো বোন আসমা আক্তার বললেন, ‘দুই বছর হয়ে গেল, এখনো বিচার শুরু হয়নি। এভাবে চললে কীভাবে বিচার শেষ...