যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থার মধ্যেই বৃহস্পতিবার ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল-থানি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমানো এবং আলোচনা পুনরায় শুরুর পরিবেশ তৈরির জন্যই এ সফর।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বুধবার এক্সে দেওয়া এক বিবৃতিতে এ সফরের কথা জানান। তিনি বলেছেন, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী তেহরানে ইরানের ‘বেশ কয়েকজন কর্মকর্তার’ সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে যুদ্ধের উত্তেজনা কমান...